Friday, May 7, 2021
সবচেয়ে লম্বা পা
বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের জন্য রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ম্যাকি কুরিন নামের ওই কিশোরী। প্রথম দেখাতেই ১৭ বছর বয়সী এই কিশোরীর লম্বা পায়ের বিষয়টি সবার নজরে পড়বে। এর মধ্যেই সে দু’টি রেকর্ড অর্জন করেছে। ম্যাকি কুরিন নারীদের মধ্যে সবচেয়ে লম্বা পা এবং কিশোরীদের মধ্যেও সবচেয়ে লম্বা পায়ের কারণে গিনেস বুকে দু’টি রেকর্ড গড়েছে।ম্যাকি কুরিন বিশাল আকৃতির এই পা নিয়ে কখনো কখনো বিড়ম্বনায় পড়েন। ঘরের দরজা দিয়ে বের হওয়া বা গাড়িতে চড়া থেকে শুরু করে পোশাক কিনতে গেলেও ভোগান্তি পোহাতে হয় তাকে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, ম্যাকি কুরিন’র বাম পায়ের উচ্চতা ১৩৫ দশমিক ২৬৭ সেন্টিমিটার বা ৫৩ দশমিক ২৫৫ ইঞ্চি এবং তার ডান পায়ের উচ্চতা ১৩৪ দশমিক ৩ সেন্টিমিটার বা ৫২ দশমিক ৮৭৪ ইঞ্চি।তবে ম্যাকি জানিয়েছে, নিজেকে আড়াল করা মোটেও উচিত নয়। যেসব ব্যক্তির অস্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্য রয়েছে তাদের এ নিয়ে সংকোচবোধ করারও কিছু নেই। তার এই রেকর্ডটি সব লম্বা নারীদের অনুপ্রাণিত করবে বলেও জানান ম্যাকি। মেয়ের এই রেকর্ড সম্পর্কে তার মা জানিয়েছেন, অন্যান্য বাচ্চাদের চেয়ে ম্যাকি যে বেশ খানিকটা লম্বা তিনি আগেই তা বুঝতে পেরেছিলেন। কারণ মাত্র ১৮ মাস বয়সেই ২ ফুট ১১ ইঞ্চি ছিল ম্যাকির উচ্চতা।
Tuesday, May 4, 2021
অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী পাখি
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বিরল পাখি দেখা গেছে, যার শরীরের অর্ধেকটা নারী এবং অর্ধেকটা-পুরুষের মতো মনে হচ্ছে।পাখিটির নাম নর্দার্ন কার্ডিনাল। এই পাখির পুরুষ বা নারী প্রজাতির ছবি আলোকচিত্রীদের ফ্রেমবন্দি হলেও, এবার এর মিশ্র লিঙ্গের ছবি ধরা পড়েছে।পাখি বিশেষজ্ঞ জেমি হিল যখন তার বন্ধুর কাছ থেকে এই পাখির বিষয়ে জানতে পারেন, তৎক্ষণাৎ তার ক্যামেরা নিয়ে ছুটে যান। আর বিরল এই পাখির ছবি ধারণ করেন। “একটি ডিম এবং এর সাথে সম্পর্কিত অঙ্গ আলাদা আলাদা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। এর ফলে জন্ম নেয়া পাখিটি নারী ও পুরুষের দ্বৈত বৈশিষ্ট্য সম্পন্ন হয়।”
Wednesday, April 17, 2019
৩ বছরের শিশুর কোরআন মুখস্থ
জাহরার জন্মের পর ছড়া কিংবা কবিতার পরিবর্তে তাকে ঘুম পাড়াতে কুরআনের ছোট ছোট সুরাগুলো তেলাওয়াত করতেন বলে জানান জাহরার মা।
জাহরার মা আরও বলেন, জাহরার বয়স যখন ১ বছর তখন থেকেই লক্ষ্য করি, তার তেলাওয়াত করা ছোট ছোট সুরাগুলো তার সঙ্গে তেলাওয়াতের চেষ্টা করছে। মেয়ের এ আগ্রহ দেখে সে কুরআন তেলাওয়াত বাড়িয়ে দেই। আর এভাবেই ৩ বছর বয়সে কোনো শিক্ষক ছাড়াই আমার কাছ থেকে শুনে শুনে জাহরা পবিত্র কুরআনের ৩৭টি সুরা মুখস্থ করে ফেলে।জাহরার কুরআন মুখস্থে তার মায়ের অবদানই সবচেয়ে বেশি। কারণ তার জন্মের আগে থেকে মায়ের নিয়মিত কোরআন তেলাওয়াত এবং জন্মের পর ঘুম লাগানোর সময় কোরআনের অবিরাম তেলাওয়াতই জাহরাকে কুরআনের প্রতি আগ্রহী করে তুলেছে।
Wednesday, February 27, 2019
গাছেই লাইব্রেরি
বই পড়াকে উৎসাহিত করতে চালু হওয়া অনেক সংগঠনের একটি হচ্ছে ‘লিটল ফ্রি লাইব্রেরি’। বিশ্বজুড়ে খুদে সব লাইব্রেরি প্রতিষ্ঠা করতে সাহায্য করে এই সংগঠন। বর্তমানে ৮৮টি দেশে ৭৫ হাজার পাঠাগার তৈরি হয়েছে এই বেসরকারি সংস্থার সাহায্যে। এই হাজার হাজার লাইব্রেরির মধ্যে কোনো কোনোটি বেশ বিচিত্র। আর এগুলোর মধ্যে অন্যগুলোকে ছাড়িয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের শার্লি হাওয়ার্ডের লাইব্রেরি।
বাড়ির সামনের বিরাট একটা মরা শিমুল গাছ নিয়ে কী করবে বুঝতে পারছিলেন না শার্লি। ১১০ বছর বয়সী এই গাছটাকে পুরোপুরি কেটে ফেলতেও মন সায় দিচ্ছিল না। কাজেই গাছের গুঁড়িটা নিয়ে মেতে উঠলেন শার্লি। আর যেহেতু তিনি একজন লাইব্রেরিয়ান এবং শিল্পী মজার এক আইডিয়া এলো মাথায়। তাঁর পরিকল্পনা বস্তবায়নে সাহায্য করল লিটল ফ্রি লাইব্রেরি।গাছটার গুঁড়িটার ভেতরটা খুঁড়ে এখন বানানো হয়েছে পাঠাগার। যে কেউ চাইলেই এই পাঠাগার থেকে বই নিয়ে পড়তে পারেন। ওপর দিকে একটা ছাউনিও দিয়ে দেয়া হয়েছে। বই দিয়ে দারুণ সাজানো গাছ-পাঠাগারের ভেতর আর বাইরের আলোক সজ্জা দেখে যে কেউ চমকে উঠবেন। এটাও ভাবতে পারেন রূপকথার জগৎ থেকে হাজির হলো নাকি আশ্চর্য এই লাইব্রেরি।
Tuesday, February 26, 2019
রহস্যময় দ্বীপ
স্কটল্যান্ডের অদূরে উত্তাল সমুদ্রে স্টাফা দ্বীপপুঞ্জে ‘ফিংগাল’স কেভ’র অবস্থান। কেউ বাস করে না সেই দ্বীপে। নাবিকেরা তাকে দেখছে হাজার বছরেরও বেশি সময় ধরে। এক সময় ‘সমুদ্র নেকড়ে’ ভাইকিংরা এই দ্বীপের নাম রেখেছিল ‘ফিংগাল’স কেভ’।
প্রকৃতির আশ্চর্য খেয়ালের কারণে ‘ফিংগাল’স কেভ’-এর ভেতরে তৈরি হয়েছে অসংখ্য খিলান। এ ব্যাপারে ভূতত্ত্ববিদরা মনে করেন, আজ থেকে প্রায় ছয় কোটি বছর আগে লাভা থেকে এই গুহার সৃষ্টি। এর গলিত পাথর খড়িমাটির ওপর দিয়ে যাওয়ায় গুহাটি এই বিশেষ আকৃতি পায়।
অন্যদিকে, আয়ারল্যান্ডের ‘জায়ান্ট’স কজওয়ে’ নামের অপর স্থানের সঙ্গেও এর আশ্চর্য রকমের মিল রয়েছে। যদিও ভূতত্ত্ববিদদের মতে, এদের মধ্যে মিল নাকি আপতিক নয়। তবে তাদের ধারণা, এই দুই প্রাকৃতিক বিস্ময়ের মধ্যে যোগসূত্র রয়েছে। তারা মনে করেন, একই লাভাস্রোত থেকে এই দুই গুহার সৃষ্টি হয়। এমনকি দু'টি গুহার সঙ্গে সংযোগ ছিল বলেও উপকথা রয়েছে। পরে নাকি সেই সেতু ধ্বংস হয়ে যায়।
Saturday, January 27, 2018
টাইটানিকের চেয়ে পাঁচগুণ বড় প্রমোদতরী
বর্তমান বিশ্বের বৃহত্তম বিলাসবহুল জাহাজের নাম ‘ওয়েসিস অব দ্য সিজ’। জাহাজটি আকারে টাইটানিকের চেয়ে পাঁচগুণ বড়। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের হাতে এই প্রমোদতরীর মালিকানা রয়েছে। ‘এসটিএক্স ইউরোপ’-এর তৈরি এ জাহাজটির অন্দরমহল দেখলে চমকে যাবেন।‘ওয়েসিস অব দ্য সিজ’-এর নির্মাণকাজ শুরু হয় ২০০৬ সালে। ২০০৮ সালের শেষে প্রথম জলে ভাসে বিশাল এই বিলাসবহুল জাহাজটি। ২ লাখ ২৫ হাজার ২৮২ টনের এই জাহাজটি লম্বায় ১১৮৭ ফুট, চওড়ায় ২০৮ ফুট। এ ছাড়া জলের নিচে প্রায় ৩০ ফুট কাঠামো রয়েছে জাহাজটির।এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় দেড়শ কোটি ডলার।২২ তলা এই জাহাজটিতে রয়েছে ১৬টি ডেক এবং ২৭০০টি বিলাসবহুল ক্যাবিন। মোট ৬৩০০ যাত্রী বহনে সক্ষম জাহাজটিতে রয়েছেন ২১০০ জন কর্মী।এতে রয়েছে সেন্ট্রাল পার্ক, পুল, ফিটনেস সেন্টার, একাধিক পানশালা, রেস্তোরাঁ, ক্যাসিনোসহ একাধিক বিনোদন কেন্দ্র।
রয়েছে একটি আস্ত ভাসমান উদ্যান। যেখানে ১২ হাজার চারা গাছ এবং ৫৬টি বড় গাছ রয়েছে। জাহাজের পেছনের অংশে রয়েছে ৭৫০ আসনবিশিষ্ট থিয়েটার, রয়েছে চারটি সুইমিংপুল।বিলাসবহুল এই জাহাজে উত্তর ক্যারিবিয়ান সাগরে মোট ৯ রাত ৯ দিন ঘুরতে ক্যাবিন ভাড়া লাগবে ১৪৫৮ মার্কিন ডলার। বুকিং করতে হবে অন্তত দুবছর আগে।
রয়েছে একটি আস্ত ভাসমান উদ্যান। যেখানে ১২ হাজার চারা গাছ এবং ৫৬টি বড় গাছ রয়েছে। জাহাজের পেছনের অংশে রয়েছে ৭৫০ আসনবিশিষ্ট থিয়েটার, রয়েছে চারটি সুইমিংপুল।বিলাসবহুল এই জাহাজে উত্তর ক্যারিবিয়ান সাগরে মোট ৯ রাত ৯ দিন ঘুরতে ক্যাবিন ভাড়া লাগবে ১৪৫৮ মার্কিন ডলার। বুকিং করতে হবে অন্তত দুবছর আগে।
দীর্ঘতম আর ক্ষুদ্রতম মানব
একজনের উচ্চতা ৮ ফিট ১ ইঞ্চি। আর একজনের উচ্চতা ২ ফিট। বিশ্বের দীর্ঘতম মানুষ, তুরস্কের সুলতান কোসেনের সঙ্গে দেখা হল বিশ্বের ক্ষুদ্রতম মানুষ, ভারতের বাসিন্দা জ্যোতি আমগে'র। মিশনের বিখ্যাত গির্জা পিরামিডের সামনে দাঁড়িয়ে ছবিও তুললেন তারা।সুলতান ও জ্যোতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল মিশরের পর্যটন বিভাগের পক্ষ থেকে। তার পরে তারা কায়রোর একটি পাঁচতারা হোটেলের সাংবাদিক সম্মেলনে অংশ নেন। ২০১১ থেকে সুলতান ও জ্যোতি যথাক্রমে বিশ্বের দীর্ঘতম ও ক্ষুদ্রতম মানুষের বিশ্বরেকর্ড দখল করে রয়েছেন।৩৫ বছরের সুলতান থাকেন তুরস্কের আঙ্কারায়। তিনি ৭ ফিট ৯ ইঞ্চি লম্বা জি শিনের কাছ থেকে দীর্ঘতম মানুষের খেতাব ছিনিয়ে নেন। জ্যোতির জন্ম ১৯৯৩ সালে ভারতের নাগপুরে।
Sunday, January 21, 2018
যার অভ্যাস ৮৮ বছর ধরে মাটি খাওয়া
প্রতিদিন ভাত-রুটি না হলেও চলে কিন্তু মাটি না খেয়ে একদিনও থাকতে পারেন না ভারতের ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের অধিবাসী কারু পাশোয়ান। বিচিত্র স্বভাবের অধিকারী কারুর বয়স এখন ৯৯ বছর। তিনি জানান, তার বয়স যখন মাত্র ১১ বছর ছিল তখন থেকেই তার মাটি খাওয়া শুরু। প্রথম দিকে দারিদ্রের কারণে মাটি খাওয়া শুরু করলেও পরে তা অভ্যাসে পরিণত হয়।
কারু পাশোয়ান বলেন, 'আমি আমার আর্থিক অবস্থা নিয়ে খুব হতাশায় ভূগতাম। ছেলেবেলা থেকেই দারিদ্রের মধ্যে বড় হয়েছি। একটুকরো রুটি ভাইবোনের মুখে তুলে দিতে নিজে মাটি খেয়ে পেট ভরাতাম। যত বড় হয়েছি দারিদ্রের চাপ আরও বেড়েছে। দশ ছেলেমেয়ের সংসার আমার। তাদের ঠিকমতো খাবার দিতে পারতাম না। মনে হতো, মরে যাই। একসময় খাবারের অভাবে মাটি খেতে শুরু করি। ধীরে ধীরে এটা আমার অভ্যাসে পরিণত হয়। খাবারের অভাব ঘুচলেও আমি মাটি না খেয়ে থাকতে পারি না।'
কারুর বড় ছেলে সিয়া রাম পাশোয়ান বলেন, 'আমরা বাবাকে মাটি খাওয়া থেকে বিরত করতে অনেকবার চেষ্টা করেছি। কিন্তু তিনি কারও কথাই শোনেন না। তিনি যেখান সেখান থেকে এক টুকরো মাটি তুলে খেতে শুরু করেন।' অবাক কাণ্ড হলো,এত দীর্ঘ সময় ধরে মাটি খেলেও কারুর কোনদিনই সমস্যা হয়নি। বরং এরই বয়সেও তিনি শারীরিকভাবে বেশ সবল। এই বিরল খাদ্যাভ্যাসের জন্য ২০১৫ সালে বিহারের সবর কৃষি বিশ্ববিদ্যালয় তাকে বিশেষ সম্মাপনা প্রদান করেছে।
Tuesday, January 9, 2018
সাড়ে তিন ফুট মডেল
সাড়ে তিন ফুট উচ্চতা নিয়েই মডেলিং দুনিয়া মাতাচ্ছেন ড্রু প্রেস্টা। আমেরিকার নেভাডার রেনো শহরে জন্ম ড্রু প্রেস্টার। তবে কর্মসূত্রে এখন লস অ্যাঞ্জেলসে থাকেন ড্রু। ২১ বছরের ড্রু জন্ম থেকে একোনড্রোপ্লাসিয়ার শিকার। এটি এক ধরনের বামনত্ব রোগ। প্রাপ্ত বয়স্ক হলেও ড্রুয়ের উচ্চতা মাত্র ৩ ফুট ৪ ইঞ্চি। পেশার জন্য রেনো ছেড়ে লস অ্যাঞ্জেলসে চলে আসেন ড্রু। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ড্রু বলেন, মডেল ইন্ডাস্ট্রির উচিত সকলকে খোলা মনে গ্রহণ করা। সকলেই যেন তাদের স্বপ্ন পূরণের সুযোগ পায়। গত বছর তাকে নিয়ে আলোড়ন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রচুর মানুষ তার ছবি এবং ভিডিও শেয়ার করেন। মডেলিং এ ক্যারিয়ার তৈরি করে তিনি প্রমাণ করে দিয়েছেন শারীরিক সীমাবদ্ধতার কাছে হার না মেনে কি করে এগোতে হয়।
বামন পরিবার
জিনগত কারণে ভারতের একটি পরিবারের ১১ সদস্যের মধ্যে ৯ জনই বামন। একটা সময় পরিবারের সদস্য সংখ্যা ছিল ২১জন। সে সময় ২১ জনের মধ্যে ১৮ জনই ছিল বামন। চিকিৎসকরা বলছে, অ্যাকোন্ড্রাপ্লাসিয়া নামক জিনগত শারীরিক সমস্যা কারণে পুরো পরিবারটির এমন অবস্থা। শরীর ও হাত-পায়ের আকৃতি ক্ষুদ্রাকায় করে ফেলার জন্য খুবই পরিচিত রোগ অ্যাকোন্ড্রাপ্লাসিয়া। ভারতের এই পরিবারটির সদস্যরা বংশানুক্রমে এই অসুখটি বয়ে বেড়াচ্ছেন। সাত বোন এবং চার ভাইয়ের মধ্যে আটজনই এই সমস্যায় আক্রান্ত। এরমধ্যে পরিবারের বড় ভাই পৃথ্বিরাজসহ বেশ কয়েকজন মারাও গেছেন। বর্তমানে ৫২ বছর বয়সী রামরাজ তার ১০ সদস্যের পরিবার নিয়ে ভারতের হায়দরাবাদের ওল্ড সিটিতে বসবাস করছেন। নিজেদের পারিবারিক এই অসুখের কারণে প্রচুর মানুষ কৌতুহলী হয়ে পড়ে এই পরিবারটিকে নিয়ে।
Monday, December 25, 2017
সবচেয়ে বড় উভচর বিমান
বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমানের সফল উড্ডয়ন ঘটাল চীন। মিলিটারিতে ব্যবহারের উদ্দেশ্যে নির্মিত এজি৬০০ মডেলের বিমানটি প্রায় এক ঘণ্টাব্যাপী পরীক্ষামূলক উড্ডয়ন শেষে সফলভাবেই অবতরণ করে।চীনের দক্ষিণাংশের গুয়াংডং প্রদেশের ঝুহাই বিমানবন্দর থেকে রোববার চারটি টার্বোপ্রপ ইঞ্জিনের বিমানটির সফল পরীক্ষামূলক উড্ডয়ন ঘটানো হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে। এই বিমানটির পোশাকি নাম কুনলং।৫০ জন আরোহী নিয়ে প্রায় ১২ ঘণ্টা আকাশে ভেসে থাকতে পারে এ বিমানটি।
পূর্বে বিভিন্ন সমরাস্ত্র বহন ও মিলিটারি কাজে ব্যবহার হলেও আধুনিকভাবে নির্মিত এ বিমানটি চীনের দক্ষিণ সাগর পাহারায় নিয়োজিত করা হতে পারে বলে দেশটির সংবাদ মাধ্যম শিনহুয়ার এক প্রতিবেদনে জানা গেছে। একে আপাতত সমুদ্র, দ্বীপ ও ডুবো পাহাড়ের রক্ষাকর্তা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।বিমানটির ডানার দৈর্ঘ্য প্রায় ১২৭ ফুট ও ওজন ৫৩ দশমিক ৫ টন। এটি তৈরিতে ৮ বছর সময় লেগেছে। তৈরির পরপরই প্রায় ১৭টি বিমান বিক্রির প্রস্তাব পেয়েছে নির্মাণকারী সংস্থা।
১৯৪৭ সালে প্রথম নির্মিত উভচর বিমানটি উড্ডয়নে আলোর মুখ দেখেনি। মাত্র ২৬ সেকেন্ড ওড়ার পরপরই বিধ্বস্ত হয়। বিধ্বস্তাংশগুলো জাদুঘরে সংরক্ষিত আছে।চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম উভচর এই বিমানের প্রধান ডিজাইনার হুয়াং লিংকাই বলেন, ‘এ ধরনের বিমান তৈরির ক্ষেত্রে চীনের একটি বড় সফলতা। কেননা বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটি দেশের এ ধরনের বিশাল আকারের উভচর বিমান তৈরির সক্ষমতা রয়েছে।’
বিমানটির প্রস্তুতকারক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিআইসি) জানায়, বিমানটির কাঠামো ৩৯ দশমিক ৬ মিটার এবং এটির পাখার দৈর্ঘ্য ৩৮ দশমিক ৮ মিটার।এভিআইসি সূত্র জানায়, বিমানটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৫৩ দশমিক ৫ টন। এটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৫শ’ কিলোমিটার গতিতে চলতে পারে। বিমানটি একটানা ১২ ঘণ্টা উড়তে সক্ষম। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান বলে ধারণা করা হচ্ছে।
Tuesday, November 28, 2017
আইলিড শেভ
চুল কাটার বহু রকম ফেরে নিত্যদিনই গ্রাহকদের বায়নায় কেতা কায়দা শিখতে হচ্ছে স্থানীয় নাপিতদের। তবে এবার নিছক কেতা কায়দার জন্য নয়, দোকানে আসা গ্রাহকদের আরাম দিতে, তাদের চোখের পাতা শেভ করছেন চিনের এক নাপিত জিওং গাউ। চিনের পুরনো এক সাবেকি পন্থা মেনে চলছে এই চাঁছার কাজ।চিনের সিচুয়ানের নাপিত জিওং আবিষ্কার করেছেন নতুন ফ্যাশন স্টেটমেন্ট তথা আরামের উপায় 'ব্লেড ওয়াশ আই'। যে ফ্যাশন স্টেটমেন্টের মাধ্যমে এই নাপিত চোখের পাতার ধার ঘেঁসে আলতো করে চেঁছে দিচ্ছেন লোমগুলি। এই কাজ চলছে ক্ষুর দিয়ে। ক্ষুর চালিয়ে মাথার চুল কাটা দেখেছেন, কিন্তু এই পন্থা অত্যাধুনিক। আর 'আই লিড শেভ' করতে রোজ ভিড় হচ্ছে বহু ফ্যাশনপ্রেমী মানুষের।
তবে শুধু ফ্যাশন নয়, এই আইলিড শেভ করে প্রচুর মানুষ আরাম পাচ্ছেন বলে দাবি এই নাপিতের। চিকিৎসকদের মতে যদি পাতা চাঁছবার যন্ত্রপাতি পরিচ্ছন্ন হয়, তাহলে কোনওভাবেই কোনও রকমের সংক্রমণ ছড়াবেনা এই আইলিড শেভ থেকে। এদিকে, যাঁরা এভাবে চোখের পাতা চাঁছছেন তারাও বেশ খুশি এই কাজ করে। সব মিলিয়ে এই গোটা ঘটনায় হৈচৈ পড়ে গিয়েছে চিনে।
Tuesday, September 5, 2017
কেমন হাত
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশের বালক তারিক। বয়স ১২ বছর। জন্মের সময় থেকেই তার দুহাতে অস্বাভাবিক বৃদ্ধি। স্বাভাবিকের চেয়ে তা ১২ ইঞ্চি বেশি লম্বা। হাতের আঙ্গুলও অস্বাভাবিক লম্বা ও মোটা।তার এ হাত দেখলে অন্য বাচ্চারা ভয় পায় বলে তাকে স্কুলে ভর্তি করানো যায় নি। স্কুল কর্তৃপক্ষ তাকে ভর্তি করাতে অস্বীকৃতি জানিয়েছে। তারিকের বন্ধুবান্ধব ছিল। কিন্তু তারা যখন দেখেছে, তার এ অসুখ ভালো হওয়ার নয়, তখন তারা তাকে ছেড়ে চলে গেছে।তাকে স্থানীয়রা ‘ডেভিল’ বা অশরীরি বা দুষ্টচক্রের মানুষ বলে আখ্যায়িত করে। তাকে মনে করা হয় অভিশপ্ত হিসেবে। কিন্তু তারিক জানে তার এ রোগ সারার মতো। তবে চিকিৎসা করানোর মতো সামর্থ নেই পরিবারের। তার পিতা মারা গেছেন। এরপর থেকে তারিককে নির্ভর করতে হয় তার ভাইয়ের ওপর।
সে নিজে কাপড় পরতে পারে না। খেতে পারে না। গোসল করতে পারে না। সবই করে দেয় তার ভাই। তার এ রোগ কি ধরনের তা পরীক্ষাও করা হয় নি। তবে কিছু ডাক্তার আন্দাজ করছেন তারিক ‘এলিফ্যান্ট ফুট’ নামের একটি রোগে আক্রান্ত হয়ে থাকতে পারে। তারিক বলে, ‘এ অবস্থা থেকে আমি মুক্তি পেতে চাই। অন্য ছেলেমেয়ের মতো আমিও হতে চাই। প্রতিদিন স্কুলে যেতে চাই। খেলতে চাই। আমি স্বপ্ন দেখি, একদিন আমার স্বাভাবিক হাত হবে। এক সময় আমার বন্ধু ছিল। এখন কেউ নেই। সবাই আমাকে দেখে ভয় পায়। মানুষ মনে করে কোনো অভিশাপের ফল আমার এই অবস্থা।’তারিকের ভাই হরজ্ঞানের ভাষায়, ‘ওকে কোনো স্কুলই ভর্তি করাতে রাজি হয় নি। তারা বলেছে, ওর এত বড় হাত দেখে অন্য ছাত্রছাত্রীরা ভয় পাবে। আসলে তারিকের হাত অনেক বড়। আমার জীবনে আমি এত বড় হাত দেখিনি কখনো। এ হাত নিয়ে তারিকের জীবন স্থবির হয়ে আছে।’
বিশ্বের সব থেকে বড় লাইব্রেরি
মোট এক লাখ ১০ হাজার বর্গমিটারের বিশাল জায়গা নিয়ে ইরানের রাজধানী তেহরানে নির্মিত হয়েছে তেহরান বুক গার্ডেন।এটিকে বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।তেহরানের উত্তর-পূর্বাঞ্চলীয় আব্বাসাবাদ হিলস-এ নির্মিত এই লাইব্রেরিটিতে বইয়ের দৃষ্টি আকর্ষক প্রদর্শনীর সঙ্গে রয়েছে একটি আর্ট গ্যালারি এবং ১০টির মতো থিয়েটার ও অ্যাম্ফিথিয়েটার।এখানে শিশুদের জন্য নির্ধারিত রয়েছে একটি বিশেষ সেকশন। যেখানে থাকবে তাদের পাঠোপযোগী বই। নিউজ উইকের এক প্রতিবেদনে বলা হচ্ছে, শুধু শিশুদের জন্যই রয়েছে চার লাখ বইয়ের বিশাল সংগ্রহ।
এই লাইব্রেরিতে রয়েছে মুভি থিয়েটার, সায়েন্স হল, ক্লাসরুম, একটি রেস্টুরেন্ট এবং একটি প্রার্থনাঘর। আর মনোরম পরিবেশে পড়ার জন্য লাইব্রেরির ছাদে রয়েছে সবুজ পার্ক।চলতি বছরের জুলাইয়ে উদ্বোধনের সময় তেহরানের মেয়র মোহাম্মদ বাকার ক্বালীবাফ বলেছিলেন, এটি আমাদের দেশের জন্য একটি বড় সাংস্কৃতিক আয়োজন। এই সাংস্কৃতিক ও শিক্ষামূলক সুযোগ গ্রহণ করে শিশুরা যথাযথ ভাবে বেড়ে উঠবে।তেহরান বুক গার্ডেন প্রতিষ্ঠার প্রথম প্রস্তাব এসেছিল ২০০৪ সালে। তেহরান আন্তর্জাতিক বইমেলার আকাশচুম্বি জনপ্রিয়তার কারণে এই প্রস্তাবটি এসেছিল। বিভিন্ন বই বাজেয়াপ্ত ও নিষিদ্ধ করা নিয়ে ইরানকে আগে সমালোনার শিকার হতে হয়েছে। সম্প্রতি ইরানের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসছে বলে মনে করা হচ্ছে।
গত ২০১৫ সালের তেহরান আন্তর্জাতিক বইমেলাতে শীর্ষ প্রকাশকদের সঙ্গে কথা বলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনী। এর মাধ্যমে এই ইঙ্গিত স্পষ্ট হয়েছিল যে ইসলামিক রিপাবলিকে প্রকাশনার যে বিধি-বিধান রয়েছে তা শিথিল হচ্ছে। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে হাসান রুহানীর সরকারের ব্যাপক প্রশংসা করা হয়েছে।গিনেজ বিশ্ব রেকর্ড অনুযায়ী, ১৯৯৯ সালের পর থেকে বিশ্বের সব থেকে বড় লাইব্রেরি হচ্ছে নিউইয়র্ক শহরের ফিফথ এভিনিউয়ের বার্নেস এন্ড নোবেল। এটি প্রায় এক লাখ ৫৪ হাজার স্কয়ার ফিট জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। যেখানে ১২ মাইল দীর্ঘ জায়গা জুড়ে বই রাখার জন্য ব্যবহৃত সেলফ রয়েছে। যুক্তরাষ্ট্রের এই লাইব্রেরি থেকে তেহরান বুক গার্ডেন প্রায় তিনগুন বড়।
Wednesday, June 21, 2017
রাজার জন্য স্ত্রী বাছতে প্রকাশ্যে কুমারিত্ব পরীক্ষা
প্রতি বছর রাজা একজন করে নতুন রানি বেছে নেন । বছরের নির্দিষ্ট সময়ে । তার জন্য প্রকাশ্যে পরীক্ষা করা হয় নাবালিকাদের কুমারিত্ব । পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে একজনকে রানি হিসেবে মনোনীত করেন রাজা ।আরব্য রজনীর গল্প নয় । এটা বাস্তব ঘটনা আফ্রিকার সোয়াজিল্যান্ডে । আফ্রিকার দক্ষিণ অংশে এই ছোট্ট দেশটা সোয়াজি উপজাতি অধ্যুষিত । দেশের সিংহাসনে আসীন রাজা তৃতীয় সোয়াতি । প্রচলিত রীতি হল‚ বছরের নির্দিষ্ট সময়ে রাজা নতুন রানি বেছে নেবেন ।সেই উপলক্ষে রাজার সামনে অবিবাহিতা নাবালিকারা ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে প্যারেড করেন । এরপর শুরু হয় উমহ্লাংলা উৎসব । রাজার সামনে নাচ গানে মেতে ওঠে ওই টপলেস-কন্যেরা । তারপর প্রকাশ্যে ওই মেয়েদের কুমারিত্ব বা ভার্জিনিটি পরীক্ষা করা হয় ।আন্তর্জাতিক মহলে এই রীতি নিন্দনীয় হলেও সোয়াজিল্যান্ডে কোনও পরিবর্তনের চিহ্ন চোখে পড়েনি । সোয়াতি তৃতীয়-র বাবা রাজা দ্বিতীয় সোভুজার ছিলেন ১২৫ জন রানি । গত বছর ১৫ জন স্ত্রী‚ ৩০ জন কচিকাঁচা এবং শতাধিক পরিচারক নিয়ে ইন্ডিয়া আফ্রিকা সামিটে এসে ভারতে অতিথি হয়ে ছিলেন রাজা তৃতীয় সোয়াতি‚ নিজে । তিনি বিশ্বের ধনকুবের শাসকদের মধ্যে অন্যতম ।
Sunday, June 18, 2017
প্রবালের ৭টি অজানা তথ্য
১। সমুদ্র সৈকত রক্ষা করে প্রবালপ্রাচীর: উপকূলীয় অঞ্চলে অনেক মানুষের বসবাস। তাদের অধিকাংশই জানেন না, প্রবালপ্রাচীর সমুদ্র সৈকতকে ঘূর্ণিঝড়, ঢেউ, বন্যাসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, সেই সঙ্গে রক্ষা করে সৈকতের মানুষগুলোকে এবং তাদের সহায়-সম্পদ।
২। অধিকাংশ প্রবালই রঙহীন: উজ্জ্বল রং প্রবালপ্রাচীরকে আকর্ষণীয় করে তোলে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বেশিরভাগ প্রবালেরই কিন্তু কোনো রং নেই। প্রবালের গায়ে জমে থাকা নানা রঙের নানা প্রজাতির শ্যাওলার কারণেই প্রবালপ্রাচীরের রং এমন উজ্জ্বল দেখায়।
৩। কিছু প্রবাল তাপ বৃদ্ধির সঙ্গে মানিয়ে নেয়: জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এটি অধিকাংশ প্রবালের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। কিন্তু এর মধ্যে আশার খবর হল, কিছু প্রবাল সমুদ্রের তাপ বৃদ্ধির সঙ্গে মানিয়ে নিয়ে টিকে থাকতে পারে।
৪। সমুদ্রের নার্সারি প্রবালপ্রাচীর: পুরো পৃথিবীর সম্পূর্ণ জলজ পরিবেশের ১% এরও কম অংশ প্রবালপ্রাচীর। কিন্তু এই প্রবালপ্রাচীর ২৫% জলজ প্রাণী ও উদ্ভিদের বাসস্থান। এক চতুর্থাংশ সামুদ্রিক মাছের জন্য নার্সারির মতো কাজ করে প্রবালপ্রাচীর।
৫। অর্থনৈতিক গুরুত্ব: ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, ভিয়েতনাম এবং চীনের এক মিলিয়নের বেশি মানুষ প্রবালপ্রাচীর বা তার কাছাকাছি এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রবালপ্রাচীর এলাকার মাছ থেকে বছরে ২.৪ বিলিয়ন ডলার আয় হয়। ২০১০ সালে পুরো বিশ্বে পর্যটন খাতে প্রবালপ্রাচীর এলাকা থেকে আয় ছিল ১১.৫ বিলিয়ন ডলার।
৬। প্রাকৃতিক থ্রিডি প্রিন্টার: বর্তমানে থ্রিডি প্রিন্টার নিয়ে মেতে আছে গোটা দুনিয়া। মজার ব্যাপার হল, প্রবাল কিন্তু প্রাকৃতিক থ্রিডি প্রিন্টার। প্রবালের মধ্যে থাকা পলিপ সমুদ্রের পানি থেকে ক্যালসিয়াম সংগ্রহ করে তা কার্বন ডাই অক্সাইডের সঙ্গে মিশিয়ে চুনাপাথরের কঙ্কাল তৈরি করে যা প্রবালপ্রাচীরের একটি গুরুত্বপূর্ণ অংশ।
৭। প্রবাল মাংসাশী প্রাণী: প্রবাল কিন্তু মাংসাশী প্রাণী। তারা ছোট মাছ, ছোট জলজ প্রাণী, এমনকি ছোট ছোট কাঁকড়াও খেয়ে থাকে।
২। অধিকাংশ প্রবালই রঙহীন: উজ্জ্বল রং প্রবালপ্রাচীরকে আকর্ষণীয় করে তোলে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বেশিরভাগ প্রবালেরই কিন্তু কোনো রং নেই। প্রবালের গায়ে জমে থাকা নানা রঙের নানা প্রজাতির শ্যাওলার কারণেই প্রবালপ্রাচীরের রং এমন উজ্জ্বল দেখায়।
৩। কিছু প্রবাল তাপ বৃদ্ধির সঙ্গে মানিয়ে নেয়: জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এটি অধিকাংশ প্রবালের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। কিন্তু এর মধ্যে আশার খবর হল, কিছু প্রবাল সমুদ্রের তাপ বৃদ্ধির সঙ্গে মানিয়ে নিয়ে টিকে থাকতে পারে।
৪। সমুদ্রের নার্সারি প্রবালপ্রাচীর: পুরো পৃথিবীর সম্পূর্ণ জলজ পরিবেশের ১% এরও কম অংশ প্রবালপ্রাচীর। কিন্তু এই প্রবালপ্রাচীর ২৫% জলজ প্রাণী ও উদ্ভিদের বাসস্থান। এক চতুর্থাংশ সামুদ্রিক মাছের জন্য নার্সারির মতো কাজ করে প্রবালপ্রাচীর।
৫। অর্থনৈতিক গুরুত্ব: ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, ভিয়েতনাম এবং চীনের এক মিলিয়নের বেশি মানুষ প্রবালপ্রাচীর বা তার কাছাকাছি এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রবালপ্রাচীর এলাকার মাছ থেকে বছরে ২.৪ বিলিয়ন ডলার আয় হয়। ২০১০ সালে পুরো বিশ্বে পর্যটন খাতে প্রবালপ্রাচীর এলাকা থেকে আয় ছিল ১১.৫ বিলিয়ন ডলার।
৬। প্রাকৃতিক থ্রিডি প্রিন্টার: বর্তমানে থ্রিডি প্রিন্টার নিয়ে মেতে আছে গোটা দুনিয়া। মজার ব্যাপার হল, প্রবাল কিন্তু প্রাকৃতিক থ্রিডি প্রিন্টার। প্রবালের মধ্যে থাকা পলিপ সমুদ্রের পানি থেকে ক্যালসিয়াম সংগ্রহ করে তা কার্বন ডাই অক্সাইডের সঙ্গে মিশিয়ে চুনাপাথরের কঙ্কাল তৈরি করে যা প্রবালপ্রাচীরের একটি গুরুত্বপূর্ণ অংশ।
৭। প্রবাল মাংসাশী প্রাণী: প্রবাল কিন্তু মাংসাশী প্রাণী। তারা ছোট মাছ, ছোট জলজ প্রাণী, এমনকি ছোট ছোট কাঁকড়াও খেয়ে থাকে।
যে শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করে
১। সুমাত্রা, ইন্দোনেশিয়া
ছবিটি দেখে আঁতকে উঠছেন? মনে হচ্ছে, শিশুটি এখনি পানিতে পড়ে যাবে? ইন্দোনেশিয়ার সুমাত্রা এলাকার শিশুরা প্রতিদিন এই রাস্তা ধরে স্কুলে যাতায়াত করে। নদীর ৩০ ফিট উপর স্টিলের তার ধরে বনের ভিতর দিয়ে সাত মাইল রাস্তা পাড় করে স্কুলে যেতে হয় সুমাত্রার শিশুদের। দুর্যোগের সময় দুর্ঘটনা এমনকি মৃত্যুর মতো ঘটনা এখানে ঘটে থাকে।
২। পিলি, চীন
চীনের পিলি গ্রামের প্রায় ৮০ জন শিশু জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের ভিতর দিয়ে ১২৫ মাইল দূরে অবস্থিত স্কুলে যাতায়াত করে। শিশুদেরকে দেখাশোনা করার জন্য সহচর বা প্রহরী থাকে।
৩। সিলাংকাপ, ইন্দোনেশিয়া
সিহেরং নদীর ব্রিজ ভেঙ্গে পড়ার পর থেকে সিলাংকাপ গ্রামের শিশুরা একটি পাতলা বাঁশের ভেলা দিয়ে স্কুলে যাওয়া আসা করে। ২০১৩ সালে ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পর থেকে এইভাবে স্কুলে যাওয়া আসার পথ করে নিয়েছে তারা।
৪। কলম্বিয়া
স্টিলের ক্যাবল দিয়ে রি নেগ্রো নদী এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যুক্ত। আর এই ক্যাবল পাড় করে স্কুলে যাতায়াত করে শিশুরা। রাজধানী বোগোটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই গ্রামে খুব কম সংখ্যক পরিবার বাস করে। ফট্রোগ্রাফার ক্রিস্টোফ অটো এই দুই ভাইবোনের (ডেসি মোরা এবং তার ভাই জামিদের) ছবি তোলেন। ডেসি মোরা তার ৫ বছরের ছোট ভাইটিকে থলের ভিতরে ঢুকিয়ে তারপর নদী পাড় করছে।
৫। ঝং জিয়াওয়ান গ্রাম, দক্ষিণ চীন
ঝাং জিয়াওয়ান গ্রামের শিশুরা এই সরু মই বেয়ে পাহাড় অতিক্রম করে প্রতিদিন স্কুলে যাতায়াত করে।
৬। লেবাক, ইন্দোনেশিয়া
সিবাইলং নদীর ওপারে সাঙ্গিয়ান তানজুং গ্রামের শিশুরা ভাঙ্গা ব্রিজ পার হয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করে। আরেকটি পথে স্কুলে যাওয়া আসা করতে সময় লাগে অতিরিক্ত ৩০ মিনিট। তারা ধীর গতিতে ভাঙ্গা ব্রিজটি অতিক্রম করে।
৭। জানস্কার, ভারতীয় হিমালয়
বরফের আস্তরের উপর দিয়ে হেঁটে প্রতিদিন স্কুলে যাওয়া আসা করে হিমালয় গ্রামের শিশুরা। বরফ ভেঙ্গে পানিতে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে এই পথে।
৮। গুলু, চীন
পাহাড়ি গ্রাম গুলু শহরের শিশুরা এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা অতিক্রম করে স্কুলে যাওয়া আসা করে।
৯। মেঘালয়, ভারত
বিশ্বের অন্যতম বৃষ্টিপ্রবণ এলাকা মেঘালয়, যেখানে প্রতি বছর ৪৬৭ ইঞ্চি বৃষ্টি হয়ে থাকে। বিগত কয়েক বছর ধরে, মাওসিনরাম গ্রামবাসী এবং তার আশে পাশের এলাকাবাসীরা মিলে রাবার গাছের শিকড় দিয়ে ব্রিজ তৈরি করেন। যা “জীবন্ত ব্রিজ” নামে পরিচিত। কাসীর শিশুরা প্রতদিন এই রাবার ব্রিজ অতিক্রম করে স্কুলে যাওয়া আসা করে।
Subscribe to:
Posts (Atom)































