এ বিষয়ে বারনেট বলেন, আমি প্রথমে কয়েক একর জায়গায় একটি নার্সারি তৈরি করে কাজ শুরু করি। ওখানে ৯০ জাতের আপেল গাছ ছিল। আমার ইচ্ছে ছিল সব জাতেরই আপেল গাছ লাগানো। কিন্তু জায়গার স্বল্পতা সে সুযোগ দেয়নি। আর তার পর থেকেই এক গাছে সব ধরনের আপেল ফলানোর ব্যতিক্রমী চিন্তা ঢোকে আমার মধ্যে।
বারনেট আরো জানান, তিনি প্রতি গ্রীস্মে বাডিং এবং শীতে কলম পদ্ধতির মাধ্যমে সব ধরনের আপেল একটি গাছে সন্নিবেশ করতে থাকি। সময়ের সঙ্গে সঙ্গে মূল আপেল গাছটি বেড়ে ওঠে এবং তাতে নতুন প্রজাতির আপেলের সংযুক্তি ঘটে।বারনেটের ২০ ফুট উঁচু গাছটি এখন ফলের ভারে নুয়ে পড়েছে। তাই তিনি একটি খুটি দিয়ে রেখেছেন গাছটিতে।
এক গাছে ২৫০ ধরনের আপেল উৎপাদন করে সাড়া ফেলেছেন ব্রিটেনের নাম করা কৃষিবিদ পল বারনেট। দীর্ঘ ২৪ ধরে গবেষণা করে তিনি এই অসাধ্য সাধন করেছেন।ব্রিটেনের ওয়েস্ট সাসেক্সের চিনেস্টারে ৪০ বছর বয়সী বারনেটের বাড়ির পেছনে লাগানো গাছে তিনি এই আপেল উৎপাদন করেন। এই গাছে পাওয়া যাবে উৎকৃষ্ট মানের উইথিংটম ফিলবাস্কেট থেকে শুরু করে এডিস ম্যাগনাম জাতের দুষ্প্রাপ্য আপেলও।

No comments:
Post a Comment